Menu
Your Cart

Warranty Policy

সেবা গ্রহণের পূর্বে জরুরি তথ্যাবলি

১। ওয়ান স্টপ সলিউশন মূলত একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। আমরা নিজস্বভাবে কোনো পণ্য উৎপাদন করি না, তাই ওয়ারেন্টি সংক্রান্ত বিষয়গুলো প্রস্তুতকারক বা মূল সরবরাহকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়।

২। যেকোনো কারিগরি সেবা বা ওয়ারেন্টি ক্লেইম করার সময় ক্রয়ের আসল রশিদ বা ইনভয়েস প্রদর্শন করা বাধ্যতামূলক।

৩। পণ্যের প্রাপ্যতা ও মেরামতের জটিলতার ওপর ভিত্তি করে ডেলিভারি সময় কম-বেশি হতে পারে। সাধারণত এক সপ্তাহের মধ্যে সমাধান দেওয়া হলেও বিশেষ ক্ষেত্রে ১৫ থেকে ৩০ দিন বা তার বেশি সময় প্রয়োজন হতে পারে।

যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হবে না
১।

পণ্য ক্রয়ের বৈধ প্রমাণপত্র বা রশিদ হারিয়ে ফেললে।

২।

যান্ত্রিক অবহেলা যেমন: পুড়ে যাওয়া, ভেঙে যাওয়া বা মরিচা ধরা।

৩।

পণ্যের গায়ের স্টিকার বা বারকোড ক্ষতিগ্রস্ত অথবা অস্পষ্ট হলে।

৪।

অ্যাক্সেসরিজ (ব্যাটারি, অ্যাডাপ্টার) এর ওয়ারেন্টি মেয়াদ মূল পণ্যের চেয়ে আলাদা হতে পারে।

৫।

অনুমোদনহীনভাবে পণ্য খোলার চেষ্টা করলে বা সিল নষ্ট করলে।

৬।

পণ্য ব্যবহারের সময় স্ক্রিনে দাগ, আঘাত বা স্ক্র্যাচ পড়লে।

৭।

পণ্যটির ভেতরে কোনো তরল পদার্থ প্রবেশ করলে বা আর্দ্রতার কারণে ক্ষতি হলে।

৮।

সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম সংক্রান্ত কোনো সমস্যা ওয়ারেন্টির অন্তর্ভুক্ত নয়।

৯।

পণ্যটি ভুলভাবে ব্যবহারের ফলে কোনো শারীরিক ক্ষতি (Physical Damage) হলে।

১০।

পোকা-মাকড় বা অন্য কোনো বাহ্যিক উপাদানের কারণে সার্কিট নষ্ট হলে।

পণ্য ফেরত সংক্রান্ত নীতিমালা

১। স্টক সীমাবদ্ধতার কারণে কোনো পণ্য সরবরাহ করা সম্ভব না হলে ক্রেতা সমমূল্যের অন্য পণ্য নিতে পারবেন অথবা অর্থ ফেরতের আবেদন করতে পারবেন।

২। বিশেষ পরিস্থিতিতে মূল্য সমন্বয়ের মাধ্যমে উন্নত মডেলের পণ্য গ্রহণের সুযোগ থাকে।

আজীবন ওয়ারেন্টি সংক্রান্ত নীতিমালা

লাইফ-টাইম ওয়ারেন্টি বলতে পণ্যটি বাজারে উৎপাদন ও সরবরাহ সচল থাকা পর্যন্ত সেবা পাওয়াকে বোঝায়। যদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পণ্যটির উৎপাদন চিরতরে বন্ধ (EOL) করে দেয়, তবে তার ওয়ারেন্টি সুবিধাও সমাপ্ত বলে গণ্য হবে।