Menu
Your Cart

Terms & Conditions

1. সাধারণ শর্তাবলী

আমাদের ওয়েবসাইট ব্রাউজ বা ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন। যে কোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী পরিবর্তনের অধিকার আমাদের রয়েছে।

2. অ্যাকাউন্ট ও নিরাপত্তা

  • একাউন্ট তৈরি করার সময় সঠিক ও বৈধ তথ্য প্রদান করতে হবে

  • একাউন্ট, পাসওয়ার্ড ও ব্যক্তিগত ডেটা রক্ষা করা গ্রাহকের নিজ দায়িত্ব

  • সন্দেহজনক বা প্রতারণামূলক কার্যক্রম সনাক্ত হলে আমরা অ্যাকাউন্ট স্থগিত/বাতিল করার অধিকার রাখি

3. পণ্যের তথ্য

  • ওয়েবসাইটে প্রদর্শিত ছবি ও রঙ ডিভাইস ভেদে কিছুটা ভিন্ন হতে পারে

  • পণ্যের মূল্য ও স্টক পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে

  • ভুল মূল্য বা তথ্য প্রদর্শিত হলে অর্ডার বাতিল করার অধিকার আমাদের রয়েছে

4. অর্ডার ও প্রসেসিং

  • কোনো অর্ডার কনফার্মড হলে এসএমএস/ইমেইল নোটিফিকেশন প্রদান করা হবে

  • সন্দেহজনক/ভুল তথ্য/অকার্যকর যোগাযোগ নম্বর থাকলে অর্ডার বাতিল হতে পারে

5. পেমেন্ট

  • আমরা নগদ, ব্যাংক ট্রান্সফার, এবং MFS সহ নির্দিষ্ট পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি

  • অনলাইন পেমেন্ট সফল হলেও স্টক না থাকলে রিফান্ড প্রদান করা হবে

6. ডেলিভারি

  • ডেলিভারি সময় লোকেশন ও উপলব্ধ স্টকের উপর নির্ভরশীল

  • ডেলিভারি গ্রহণের সময় পণ্য/প্যাকেট চেক করা গ্রাহকের দায়িত্ব

  • তৃতীয় পক্ষ কুরিয়ার ব্যবহৃত হলে ক্ষতি বা বিলম্বের জন্য কুরিয়ার নীতিমালা প্রযোজ্য

7. রিটার্ন ও রিফান্ড

  • পণ্য গ্রহণের পর ২৪ ঘণ্টার মধ্যে ম্যানুফ্যাকচারিং ত্রুটি জানাতে হবে

  • বক্স, স্টিকার, অ্যাকসেসরিজ অক্ষত না থাকলে রিটার্ন গ্রহণযোগ্য নয়

  • সফটওয়্যার, লাইসেন্স এবং ডিজিটাল প্রডাক্ট রিফান্ডযোগ্য নয়

  • ক্যাশব্যাক/অফার অ্যামাউন্ট রিফান্ডের সময় কর্তন হবে
    (সম্পূর্ণ রিটার্ন পলিসি আলাদা ডকুমেন্টে অনুসরণ করতে হবে)

8. ওয়ারেন্টি

  • ওয়ারেন্টি প্রস্তুতকারক বা আমাদের নীতিমালা অনুযায়ী প্রদান করা হয়

  • পণ্যে মানবসৃষ্ট ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়

9. ব্যবহারকারীর আচরণ

  • অবৈধ কার্যকলাপ, ভুয়া অর্ডার, বা Spam করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে

  • সাইটের কোনো কনটেন্ট অনুমতি ছাড়া কপি/ব্যবহার করা নিষিদ্ধ

10. মেধাস্বত্ব

ওয়েবসাইটের টেক্সট, ছবি, লোগো, ডিজাইন এবং কনটেন্ট আমাদের অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নয়।

11. প্রাইভেসি ও ডেটা সুরক্ষা

আমাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী ব্যবহারকারীর তথ্য ব্যবহৃত হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।

12. দায়সীমা

  • কোনো অনিচ্ছাকৃত ভুল, সার্ভার সমস্যা বা তৃতীয় পক্ষ সেবার ব্যর্থতার জন্য আমরা দায়বদ্ধ নই

  • গ্রাহকের ভুল ঠিকানা/নম্বর/তথ্য দিলে তার দায় গ্রাহকের

13. আইন

এ সকল শর্ত বাংলাদেশ সরকারের প্রযোজ্য আইন ও বিধিবিধানের আওতাভুক্ত।