দোকান থেকে ক্রয়
দোকান থেকে পণ্য কেনার সময় বিক্রয়কর্মীর সামনে পণ্যটি ভালোভাবে পরীক্ষা করে নিন। পরবর্তীতে সমস্যা দেখা দিলে পণ্যটির ওয়ারেন্টি থাকলে নির্ধারিত ওয়ারেন্টি প্রক্রিয়ার মাধ্যমে সেবা প্রদান করা হবে। তাৎক্ষণিক পরিবর্তনের দাবি গ্রহণযোগ্য নয়।
অনলাইন অর্ডার
অনলাইনে কেনা পণ্য হাতে পাওয়ার পর ম্যানুফ্যাকচারিং ত্রুটি দেখা গেলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হটলাইনে যোগাযোগ করতে হবে।
পণ্যে কোনো ধরনের স্ক্র্যাচ, দাগ বা বাহ্যিক ক্ষতি থাকা চলবে না এবং পণ্যের বক্স ও সব অ্যাকসেসরিজ অক্ষত থাকতে হবে — অন্যথায় পরিবর্তন প্রযোজ্য নয়।
ভুল বা সন্দেহজনক ডেলিভারি
ডেলিভারি নেওয়ার সময় বক্স দেখে সন্দেহ হলে বা মনে হলে ভিন্ন পণ্য এসেছে — খুলবেন না। ভুলবশত খুলে ব্যবহার করলে বা বক্স নষ্ট করলে কোনোভাবেই পরিবর্তনযোগ্য হবে না।
ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন
ত্রুটি থাকলে আমাদের যে কোনো শোরুমে এনে দেখাতে হবে। বিশেষজ্ঞ টিম সমস্যা যাচাই করে পরিবর্তনের সিদ্ধান্ত দেবে।
ডেলিভারি ম্যানের মাধ্যমে বদলাতে চাইলে ঢাকায় ২০০ টাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে।
পণ্য ভাঙা/জ্বলা অবস্থায় পাওয়া গেলে দায় ক্রেতাকে বহন করতে হবে।
সাপোর্ট না করা বা মত পরিবর্তনে রিটার্ন নয়
ওয়েবসাইটের বর্ণনা দেখে কেনার পর যদি পণ্য আপনার ডিভাইসে সাপোর্ট না করে বা পরে মত বদলে ফেলেন — সেক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়।
সফটওয়্যার/লাইসেন্স
যে কোনো সফটওয়্যার বা লাইসেন্স কেনার পর তা রিটার্ন বা রিফান্ড করা যাবে না।
রিফান্ড সময়সীমা
গ্রহণযোগ্য কারণ প্রমাণ হলে রিফান্ড সম্পন্ন হতে ৩–১০ কার্যদিবস লাগতে পারে।
অনলাইন পেমেন্ট হলে সময় আরও বেশি লাগতে পারে।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস / অনলাইন গেটওয়ে / POS পেমেন্টে রিফান্ড চার্জ প্রযোজ্য।
কুরিয়ার গ্রহণের নিয়ম
প্যাকেট ছেঁড়া বা পণ্য ভাঙা থাকলে কুরিয়ার থেকে গ্রহণ করবেন না। গ্রহণ করার পর ক্ষতির অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
ক্যাশব্যাক
যদি কেনার সময় কোনো ক্যাশব্যাক পান, তবে রিফান্ডের সময় সেই সমপরিমাণ টাকা বাদ দেওয়া হবে।
Return & Refund Policy (English Version)
In-Store Purchase
Please check the product thoroughly while buying from our shop. After purchase, any issue will be handled as per the warranty policy. Immediate replacement is not guaranteed.
Online Order
If you find any manufacturing defect after receiving the product, notify us within 24 hours.
The item must be scratch-free and the box with all accessories must remain intact; otherwise, replacement will not be accepted.
Wrong / Suspicious Delivery
If the product box looks suspicious or different, do not open it.
Opening or using the product and damaging the box will cancel eligibility for replacement.
Defective Product Handling
Defective items must be brought to our showroom for inspection.
For replacement through delivery service, Tk 200 charge inside Dhaka; courier charge applies outside Dhaka.
If burned or broken products are found upon return, the customer must bear full responsibility.
Non-Returnable Situations
If the product matches the online description and works but doesn't support your setup or you change your mind — return/refund will not be accepted.
Software
All software and software licenses are non-returnable and non-refundable.
Refund Duration
Refund may take 3–10 business days; online refund may take longer.
Refund charges apply for MFS / Online Gateway / POS payments.
Courier Guidelines
Do not receive damaged boxes/products from courier.
If accepted, no complaint will be valid later.
Cashback
If cashback was received during purchase, the equivalent amount will be deducted at refund time.